চসিক নির্বাচন : প্রতীক পেলেন রেজাউল-শাহাদাতসহ ৬ মেয়র প্রার্থী
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ পেলেন ৬ মেয়র প্রার্থী। সোমবার (৯ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিের হল রুমে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক প্রাপ্ত ৬ মেয়র প্রার্থীরা হলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মঞ্জুর আম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ওয়াহিদ মুরাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জান্নাতুল ইসলাম।
প্রতীক হিসেবে রেজাউল করিম পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন মোমবাতি প্রতীক, আবুল মঞ্জুর পেয়েছেন আম প্রতীক, ওয়াহিদ মুরাদ পেয়েছেন চেয়ার প্রতীক, জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক৷
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে চলছে নগরবাসীর মধ্যে বহু উৎসাহ উদ্দীপনা। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচন কমিশনের আঞ্চলিক রিটার্নিং অফিসার হাসানুজ্জামান নির্বাচন আচরণবিধি মেনে চলার জোর তাগিদ দেন। আচরণবিধি লঙ্ঘন হলে প্রার্থীদের প্রার্থীতা বাতিল সহ যে কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তিনি সতর্ক থাকার আহবান জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস