ভালো খেলতে খেলতে হঠাৎ খেই হারিয়ে ফেলেন লিটন। সিকান্দার রাজার বলে এলবিডব্লিওর ফাঁদে পড়েন লিটন। ৫৯ রান করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। লিটনের আগে ওয়েসলি মাধভিরের বলে বাউন্ডারি মারতে গিয়ে উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম। ৩৩ বলে ৪১ রান করে মাঠ ছাড়েনি এই বামহাতি ব্যাটসম্যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ১১৭ রান। সৌম্য ১২ এবং মুশফিক ২ রান নিয়ে ব্যাটিং করছেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে আসেন তামিম-লিটন জুটি। প্রথম ওভারেই জিম্বাবুয়ে বোলারদের উপর চওড়া হন লিটন।
নিজের ব্যাক্তিগত ২য় বলে ছয় মেরে রানের খাতা খোলেন এই ডানহাতি ব্যাটসম্যান। চুপ থাকেননি তামিমও। তাইতো ১ম ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৯ রান তোলেন এই দুই ওপেনার।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহীম, মাহমদুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ-
তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, তিনোতেন্ডা মুতুমবোদজি, ক্রিস এমপোফু, চার্ল মুম্বা
বার্তাবাজার/কেএ