মাগুরায় হনুমান তাড়াতে গিয়ে নিরব (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত নিরব(১১) উপজেলার ডাঃ নূরুজজোহা মাধ্যমিক বিধ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মিজান শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, রোববার বিকালে নিরব স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাছের ডালে হুলুমান দেখে তাড়াতে যায়।এ সময় হুলুমানের আঘাতে একটি শুকনো গাছের ডাল ভেঙে মাথায় পড়লে সে মারাত্মক আহত হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ বিষয় সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস