খালেদা জিয়ার মুক্তির আবেদন এবার আইন মন্ত্রণালয়ে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আজ সোমবার(৯ মার্চ) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা নেই খালেদা জিয়াকে মুক্তি দেয়ার। আর আইনের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। তাই তার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।

এর আগে, আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর