ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘দোল পূর্ণিমা’ পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলাম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ পালিত হয়েছে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা এ উৎসব পালন করেছেন। দিনটি উপলক্ষে সোমবার আবিরের রঙে রঙিন হয়ে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়।

এদিন বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়।এসময় শোভাযাত্রাটি ঢাক–ঢোল বাজিয়ে নেচে গেয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লেকে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে একে অপরকে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এছাড়া উৎসব উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বলে জানা গেছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর