কুড়িগ্রামে শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভ দোলযাত্রা উৎসব । ৮ মার্চ রবিবার মধ্যরাত থেকে ধর্মীয় মাঙ্গলিক পূজো-অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪ দিনের এই উৎসব । উৎসবের প্রথম দিনে আবির রঙে মেতে উঠেছেন আগত ভক্ত ও দর্শনার্থীরা ।
‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ -এই মহানামসুধা উচ্চারণের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয় ।
হিন্দু ধর্মালম্বীরা চারদিন ব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন আবির , তৃতীয় দিন রং আর চতুর্থ দিন কাদামাটি খেলার মাধ্যমে দোলযাত্রা বা হোলি উৎসব পালন করেন।
দোলযাত্রা উপলক্ষ্যে কুড়িগ্রাম কেন্দ্রীয় জিউ রাধা গোবিন্দ মন্দিরে আয়োজন করা হয় নামসুধা কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, ও মহাপ্রভুর ভোগ আরতি । ৪ দিনের মহা উৎসব চলবে ১১ মার্চ বুধবার পর্যন্ত।
বার্তা বাজার / ডব্লিও.এস