সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদাতা এবং সেবাগ্রহীতাদের যৌথসভা

সাভারে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদাতা এবং সেবাগ্রহীতাদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার এর সার্বিক সহযোগিতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আমজাদুল হক এর সভাপতিত্বে এবং টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসেন, সনাক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল খালেক, সনাক সদস্য ও সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ আচার্য্য, সনাক সাভারের সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডাঃ মোহাম্মদ রফিক প্রমুখ।

সভায় মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা, ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, খাবার ও ঔষধ সরবারাহ, চিকিৎসকদের শূন্য পদ পূরণ, কমিউনিটি ক্লিনিক মনিটরিং, প্রাইভেট হাসপাতাল মনিটরিং, এক্সরে মেশিনের ব্যবহার, হাসপাতালের সামনের রাস্তায় গাড়ী পার্কিং, রাস্তা মেরামত ও ময়লা আবর্জনা অপসারণ, সাভার উপজেলা হাসপাতালে লোকসংখ্যা অনুসারে ঔষধ বরাদ্দ, নারী ও প্রতিবন্ধী বান্ধব সেবা, সাভার উপজেলা হাসপাতালকে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণসহ সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ এবং প্রশ্ন তুলে ধরা হয়।

যৌথসভায় সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমজাদুল হক। এসময় তিনি বলেন, “আপনাদের সকলের সহযোগিতা পেলে হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করি। চাহিদা মোতাবেক জনবল এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার পাশাপাশি সেবাগ্রহীতাদের সহযোগিতা পেলে হাসপাতালের পক্ষ থেকে আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে। প্রয়োজনের তুলনায় কম জনবল ও আনুষঙ্গিক সম্পদ নিয়েও জনগণের চাহিদা পূরণ করার চেষ্টা করছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর