তিতাসে গাছ কাটায় থানায় লিখিত অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলায় গাছ কাটায় তিতাস থানায় লিখিত অভিযোগ করেছে প্রতিপক্ষ। রবিবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের রফিক মিয়ার বাড়িতে। এঘটনায় প্রতিপক্ষের মনু মিয়া বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সুত্রে জানা যায় ওই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ওয়ারিশ সুত্রে সি এস ১৩৪২ হালে ৫৫৬১ দাগে ১৯শতক ভূমির মালিক দাবী করেন মনু মিয়া। উক্ত ভূমির ক্রয় সূত্রে মালিকানা দাবি করে রফিক মিয়া ২টি নারিকেল গাছ ও একটি কাঠাল গাছ কেটে ফেলেছে।

এদিকে রফিক মিয়া বলেন একই দাগে মৃত জব্বর আলীর ছেলে সালামত মিয়ার কাছ থেকে ১৯৮৩ সালে সাড়ে ৯ শতক ও মৃত কদম আলীর ছেলে মো. জজমিয়ার কাছ থেকে ১৯৮৪ সালে সাড়ে ৯শতক সর্বমোট তাদের দুইজনের কাছ থেকে ১৯ শতক ভূমি ক্রয় করি এবং ২৭ বছর ধরে বাড়িতে বসবাস করে আসছি এবং আমি নতুন ঘর নির্মাণ করবো সেই কারনে আমার গাছ আমি কেটেছি। এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই ইউসুফ আলী খান বলেন অভিযোগ প্রাপ্তি হয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি উভয়ের কাগজ পত্র পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নিবো।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর