শেরপুরে মায়ের সহযোগিতায় ১৮ লাখ টাকা নিয়ে উধাও ছেলে !

বগুড়ার শেরপুরে ভাই-বোন সেনেটারী দোকান ও মহাজনের বাড়ি থেকে মায়ের সহযোগিতায় প্রায় ১৮ লাখ টাকা নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার উধাও হয়েছে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রাসেল আহম্মেদ (২৩)। এ ঘটনায় সহযোগি কাঞ্চন বিবি (৪০) সহ দুই জনের বিরুদ্ধে ৮ মার্চ রোববার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানের মালিক নবীর উদ্দিন।

জানা যায়, শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকার রেজাবুল হকের ছেলে নবীর উদ্দিন টোলার গেট এলাকায় ভাই-বোন সেনেটারী এ্যান্ড সা ইয়ার্স এর দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রায় ৮ বছর পূর্বে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাটশিরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাসেল আহম্মেদ ম্যানেজার হিসেবে ওই দোকানে যোগদান করে। কাজের গতি দেখে নবীর উদ্দিন তার উপর সন্তুষ্ট হয় এবং দোকান ও বাড়ির সকল চাবির ১ সেট করে দেয়।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাসেলের মা কাঞ্চন বিবি কৌশলে নবীর উদ্দিনের পরিবার নিয়ে বগুড়া সদর উপজেলায় বিয়ের দাওয়াত খেতে যায়। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দোকানের ড্রয়ারে থাকা ৫ লাখ, নিজের কাছে থাকা (ব্যবসার) ৬ লাখ, বাড়ির আলমাড়িতে ১ লাখ ও ১০ ভরি স্বর্নের গহনা যার মূল্য ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক খোজাখুজি করে রাসেলকে না পেলে গত ৮ মার্চ রোববার রাতে নবীর উদ্দিন বাদি হয়ে রাসেল আহম্মেদ ও কা ন বিবির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর