ঝুমুর ষ্টেশনে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

ব্যাংকিংক কার্যক্রম গতিশীল ও মানুষ দোরগোড়ায় ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার লক্ষে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর স্টেশন এলাকায় ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

ইসলামী ব্যাংক নোয়াখালী জোন প্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক সাংসদ মোহাম্মদ উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, শিক্ষাবিদ অধ্যাপক জেড এম ফারুকী, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা অধ্যক্ষ ড. নেছার উদ্দিন, লক্ষ্মীপুর বারের সভাপতি এড. শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, শামছু হুদা ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক। এসময় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর শাখা প্রধান ও ভিপি মোহাম্মদ জাফর উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-শাখা ইনচার্জ মুহাম্মদ জাহেদ হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থি ছিলেন, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা সাবেক অধ্যক্ষ এ কে এম অব্দুল্যাহ, লক্ষ্মীপুর বারের সাধারণ সম্পাদকএড. হাবিবুর রহমান, হাজিরহাট শাখা প্রধান ও এভিপি মুঃ ছানাউল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদ উল্যাহ ভূঁইয়া।

দোয়া মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার উপাধক্ষ্য মাওলানা ইসমাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর