সুদানের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের গাড়ি বহরে হামলা হয়েছে। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি, তিনি অক্ষত রয়েছেন।সোমবার (৯ মার্চ) স্থানীয় সময় সকালের দিকে দেশটির রাজধানী খার্তুমে এই ঘটনা ঘটে ।

‘হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন আব্দুল্লাহ। তার গাড়িবহরে বিস্ফোরণ ঘটানো হয়’ বলে আল-জাজিরার এক খবরে জানানো হয়েছে

তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য যে, সুদানে এক গনআন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব পান আবদাল্লাহ হামদুক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর