দিনাজপুরে ব্রান গোডাউনে আগুন: অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দিনাজপুরে একটি ব্রানের (ধানের তুষ ফেলে দেয়ার পর চালের ওপর যে লালচে আবরণ/চালের কুড়া) গোডাউনে আগুন লেগে অর্ধ লাখ টাকার ব্রান পুড়ে গেছে বলে জানা যায়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৬ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

গত সোমবার রাত ২টার দিকে দিনাজপুরের সদর উপজেলার নয়নপুরে একটি ব্রানের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা ৪জন মালিকের প্রায় ৫ হাজার ৭৫০ বস্তা ধানের ব্রান পুড়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। এছাড়াও একই আগুনে গোডাউনের পাশে থাকা দুটি বাড়ি, নগদ অর্থ ও আসবাপপত্রসহ সব পুড়ে ছাই হয়েছে।

ছবি: বার্তা বাজার

ক্ষতিগ্রস্থ পরিবারের বেলাল হোসেন জানান, আমরা যখন বুঝতে পারলাম ঘরে আগুন লেগেছে তখন নিজেকে বাঁচানোর জন্য তারাতারি পরিবার পরিজন নিয়ে বাহিরে চলে যাই। আমরা কোনমতে বের হতে পারলেও কোন মালামাল বের করার সুযোগ পাইনি। ঘরে কিছু জমানো টাকা এবং আসবাপপত্রসহ সব পুড়ে যায়।

স্থানীয় ব্রান ব্যবসায়ী আশিকুর রহমান গোডাউনে প্রায় ২ হাজার ৩০০ বস্তা ব্রান রেখেছিলেন। সব বস্তাই আগুনে পুড়ে গেছে। আশিকুর রহমান জানান, শুধু আমার গুলোই না, একই গোডাউনে রাখা রবি ইসলামের প্রায় ১হাজার ২০০ বস্তা ব্রান, হানিফের প্রায় ৮০০ বস্তা ব্রান ও কামরুজ্জামানের প্রায় ৮৫০ বস্তা ব্রান এবং ৬০০ বস্তা ভুষা পুড়ে ছাই হয়ে গেছে।’ তিনি জানান, বর্তমানে বাজারে প্রতি বস্তা ব্রান ৮০০ থেকে ১ হাজার টাকা চলছে। পুড়ে যাওয়া সব ব্রানের বস্তার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখের মত।’

সোমবার রাতেই আগুন লাগার খরব পেয়ে সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বিরল উপজেলার একটি ইউনিট গিয়ে ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৬ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। গোডাউন মালিকের কাছে ফায়ার সার্ভিসের কোন প্রকার ছাড়পত্র না থাকায় তাদের বিরুদ্ধে নোটিশ করে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোডাউনটির ৪জন মালিক। তারা হলেন, আশিক, হানিফ, মুজাহিদ ও কামরুজ্জামান।

এ বিষয়ে গোডাউন মালিক মুজাহিদের সাথে কথা হলে তিনি বলেন, ‘গোডাউনের ট্রেড লাইসেন্স আমরা ইউনিয়ন পরিষদ থেকে নিয়েছি। পৌরসভার মধ্যে গোডাউন আর ইউনিয়ন পরিষদের লাইসেন্স বিষয়টি জানতে চাইলে তিনি এর সদোত্তর দিতে পারেননি।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর