অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, জরিমানা ১৫ হাজার টাকা

সার্জিক্যাল মাস্কের অতিরিক্ত দাম রাখায় মতমনসিংহ নগরীর দূর্গাবাড়ি এলাকার দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।

সোমবার (৯ মার্চ) অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে এই মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে দূর্গাবাড়ি এলাকার বায়োল্যাব সার্জিক্যাল ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এস কে মেডিসিন ফার্মেসিকে মাস্কের দাম বেশি রাখার কারণে ৫ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গতকাল বাংলাদেশে তিনজন করোনা আক্রান্তের খবর প্রকাশ হওয়ার পর ফার্মেসীগুলোতে মাস্কের দাম অতিরিক্ত হারে বাড়িয়ে দেয়া হয়েছে। ৭০ থেকে ৭৫ টাকার একটি সার্জিক্যাল মাস্কের বর্তমান দাম ১৫০ থেকে ২৫০ টাকায় দাঁড়িয়েছে। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান জানান, প্রতি মাস্কে ২০ থেকে ২৫ শতাংশের বাইরে মুনাফা অর্জন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর