লক্ষ্মীপুরে চোরাই মটরসাইকেল-মোবাইলসহ আটক ৬

লক্ষ্মীপুরে মটরসাইকেল ও মোবাইলসহ চোর চক্রের ৬ সদস্য আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে ও সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ ৪জন ও বিভিন্ন ব্র্যান্ডের ১৩ টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়।

এসময় মটরসাইকেল চোর চক্রের কাছ থেকে একটি এ্যাপাসি মটরসাইকেল, ১০টি নাম্বার প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আটককৃতরা লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফরিদগঞ্জের বাসিন্দা।সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, আনোয়ার হোসেন।

পুলিশ সুপার ড. কামরুজ্জামান জানান, লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোর চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর