স্পেন ও ইতালি থেকে আসা আরও ২ জন কোয়ারেন্টাইনে

স্পেন ও ইতালি থেকে দেশে আসাআরও দুইজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এর আগে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, গতকাল পাওয়া করোনা আক্রান্ত তিন জনের সংস্পর্শে এসেছে এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার অবস্থা এখনো সৃষ্টি হয়নি। তবে করোনা ভাইরাস প্রতিরোধে আপাতত বড় ধরনের গণজমায়েত এড়িয়ে চলে সবাইকে সাবধান থাকতে হবে।

দুপুর ১২টায় আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি। গেল ২৪ ঘণ্টায় চারজনের নমুনা সংগ্রহ করা হলেও তাদের কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর