গাংচিল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার গাংধোয়ারচর গাংচিল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে দশটায় গাংধোয়ারচর গাংচিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৫ জন শিক্ষার্থীকে মোট ৩ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি। সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় ওই চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলার সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা রুহুল আমিন, প্রভাষক আতাউর রহমান সোহেল প্রমুখ এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কমিশনার আছাদুজ্জামান আছাদ, নজরুল ইসলাম আকন্দ, সমাজ সেবক রাজনিতিবিদ বিল্লাল হোসেন প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর