আ’লীগ সরকার আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশিদের অনেকেই যখন বাংলাদেশে আসতে অসম্মতি জানিয়েছেন তখন সরকার বাধ্য হয়ে তিন জন করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার এতোদিন করোনায় আক্রান্তের খবর গোপন করেছিল বলেও তিনি দাবী করেন।
সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ ও ‘মূল্যবোধ অবক্ষয়ের খন্ডচিত্র’ নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বার্তাবাজার/এসজে