যাদের ফুসফুস ও হৃদপিন্ডের সমস্যা রয়েছে তারা সবচেয়ে বেশি আছে করোনা ঝূঁকিতে। আর ধূমপায়ীদের বেশিরভাগই সারাবছর ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। গবেষকদের মতে, ধূমপান ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমিয়ে দেয়। করোভাইরাস একবার ফুসুফুসে প্রবেশ করলে তার মৃত্যু ঝুঁকি থাকবেই।
করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ হলো হালকা জ্বর, সর্দি ও কাশি। তবে এটি ফুসফুসকে আক্রমণ করে বসলে ঝুঁকি রয়েছে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ফুসফুসের কার্যকারিতা ধরে রাখতে ধূমপান ছেড়ে দেয়া উচিত।
তবে যারা ধূমপায়ী শুধু তারা নয়, দাবানল নেভানোর কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত দমকলবাহিনীর সদস্যদেরও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এই পিএম২.৫ কণা আড়াই মাইক্রোমিটার আকারের চেয়েও ক্ষুদ্র-মানব চুলের প্রস্থের শতকরা ৩ ভাগেরও ছোট। অথচ এই ক্ষুদ্র কণাই ফুসফুসের গভীরে বাধা বাঁধে এবং সেগুলো ক্ষতি করে।
বার্তাবাজার/এসজে