বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

আজ(সোমবার) সন্ধ্যা ৬টায় শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ। টেস্ট এবং ওয়ানডে টাইগারদের দারুন লড়াইয়ের পর এবার ছোট ফরমেটের খেলা, টি-টোয়েন্টি সিরিজটি ঘিরে তাই দর্শক আগ্রহের কমতি নেই। তবে আগ্রহী দর্শক-সমর্থকদের জন্য দুঃসংবাদ। হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছে টিকিটের বিক্রি। মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির নিজস্ব বুথে টিকিট বিক্রি করা হচ্ছিল। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরে হঠাৎ সেই বিক্রি বন্ধ করে দেওয়া হলো।

মূলত করোনা ভাইরাস থেকে সাবধান থাকতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একইসাতে খেলা দেখতে পারে ২৫ হাজার দর্শক। এক জায়গায় এত বেশি মানুষের সমাগম হলে সেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি থাকে। সেজন্যই এমন সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। টিকিটের মূল্য ১০০ থেকে ১০০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, স্টেডিয়ামের নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের প্রতিটি টিকিটের মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়। আর গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য সবচেয়ে বেশি, ১০০০ টাকা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর