পাবনায় তিন দিনব্যাপী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব মহোৎসব শুরু

পাবনার হিমাইতপুরে আজ রবিবার সন্ধ্যায় থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুক’লচন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব । এ উপলক্ষে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ। সন্ধ্যায় সান্ধ্য প্রার্থনার পর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনদিনের মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

বিশেষ অতিথি থাকবেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ। সোমবার (০৯ মার্চ) দ্বিতীয় দিনে থাকছে ভোরে ঊষাকীর্তন ও মাঙ্গলিকী, ভোরের প্রার্থনা ও সদগ্রন্থাদি পাঠ, শ্রী মন্দিরে ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা, বিশেষ সমবেত প্রার্থনা, জাতীয় সংগীত ও মাতৃবন্দনা সহযোগে জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কিশোরমেলা, গীতি আলেখ্য, আনন্দবাজার, কুইজ প্রতিযোগিতা, যুব সম্মেলন, ভক্তিগীতি, সান্ধ্য প্রার্থনা ও ধর্মসভা।

রাতে থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা ও বাউল সঙ্গীত। মহোৎসবের সমাপনী দিনে ১০ মার্চ ভোরে ঊষাকীর্তন ও মাঙ্গলিকী, ভোরের প্রার্থনা ও সদগ্রন্থাদি পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠের আসর, অনুকূল ভক্তিগীতি, সন্ধ্যায় থাকছে লোকরঞ্জন অনুষ্ঠান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর