সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাথমিক স্তর থেকে ঝরে পড়া রোধে সেবিকা সম্মেলন
পাবনায় সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাথমিক স্তর থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার লক্ষে, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা।
আজ সোমবার সকালে ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে কর্মশালায় বেসরকারি সংস্থা আশার সহকারি পরিচালক মোঃ রিজওয়ান আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ।
উক্ত কর্মশালায় ৭৭ জন শিক্ষা সেবিকা ৭ জন সুপারভাইজার ও ৭ ব্রাক ম্যানেজার অংশ নেন। কর্মশালায় সেবিকাদের উৎসাহিত করার মাধ্যমে তারা যাতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করতে পারে।
বার্তাবাজার/এমকে