দিনাজপুরে সড়কে প্রাণ গেল সরকারি কর্মচারীর

দিনাজপুরের সদর উপজেলার মাতাসাগর এলাকায় মোটরসাইকেলে ধাক্কায় দিনাজপুর পলিটেকনিক ইন্সিটিটিউট এর কর্মচারী মো. হবিবর রহমার (৫৫) নিহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কে মাতাসাগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমানের বাড়ি শহরের পলিটেকনিক ইন্সিটিটিউট এর পিছনে বলে জানা গেছে।

নিহতের ঘটনা নিশ্চিত করে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. বজলুর রশিদ জানান, সোমবার সকালে মাতাসাগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল হবিবর রহমান নামের ওই লোককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর