শরীয়তপুরের নড়িয়ায় বালু ভর্তি মাহিন্দ্র ও অটোর মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়িয়া মাজেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৬ টায় নড়িয়া বিহারী লাল সরকারি হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অবৈধ মাহিন্দ্র গাড়িটি হেফাজতে নিয়েছে।
আহতরা হলেন নড়িয়া উপজেলার সিলংগর গ্রামের মহিজ উদ্দিন শেখের ছেলে অটো চালক সামসু শেখ ও একই উপজেলার নশাসন মাঝি কান্দি গ্রামের মো. জাফর আলী মাঝির ছেলে অটো যাত্রী মজিবর মাঝি।
এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এমকে