মরণঘাতী করোনা ভাইরাসে এবার ভারতের কেরালা রাজ্যে ৩ বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে ৪০ জন আক্রান্ত হয়েছে। ওই শিশুটি সম্প্রতি তার পরিবারের সাথে ইতালি থেকে দেশে ফিরেছে।
শনিবার ইতালি থেকে দেশে ফেরার পর কেরালার কোচি বিমানবন্দরে ওই পরিবারের সদস্যদের স্ক্রিনিংয়ের সময় করোনায় আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে শিশুটির পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে কে সাইলাজা জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তিরা যখন ইতালি থেকে দেশে ফিরেছেন তখন তারা বিমানবন্দরে তাদের ভ্রমণের বিষয়ে কিছু জানাননি। তারা পাথানামাথিত্তা জেলার বাসিন্দা। শিশুটির পরিবারের সবাইকে পাথানামাথিত্তা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে