সিরিয়ায় দ্রুত গতিতে চলা জ্বালানিবাহী ট্যাংকারের সাথে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৩২ জন। গুরুতর আহত হয়েছে আরও ৭৭ জন। দেশটির হোমস প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্ক-হোমস হাইওয়েতে ব্রেকফেইলের হয়ে নিয়ন্ত্রণ হারায় ট্যাংকারটি। পরে যাত্রীবাহী দুটি বাস এবং ছোটবড় অন্তত ১৫টি যানবাহনের সাথে হয় সংঘর্ষ। বাসগুলোয় ছিলেন ইরাক থেকে ধর্মীয় সমাবেশে যোগ দিতে আসা থেকে আসা লোকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে দুর্ঘটনাস্থলটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে, উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
বারতাবাজার/এসজে