সম্প্রতি মহামারিতে রুপ নেয়া করোনা ভাইরাসের ব্যপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একইসাথে আদালতের সব জায়গায় সতর্ক হয়ে চলার পরামর্শ দেন তিনি।
হাইকোর্ট এলাকায় লোক সমাগম কমাতে করণীয় সম্পর্কে সিনিয়র আইনজীবীদের পরামর্শ চেয়েছেন তিনি। তিনি দৃঢ়ভাবে বলেন, চিকিৎসকের পরামর্শ আইনজীবীসহ সবাইকে মেনে চলতে হবে।
একইসাথে বাংলাদেশে করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পরপরই বাজারে স্যানেটাইজার ও মাস্ক মিলছেনা বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
এদিকে, এ্যাটর্নি জেনারেল আহবান জানিয়েছেন যেন আপিল বিভাগে আপাতত লোক সমাগম কমানো হয়।
বার্তাবাজার/এসজে