ইসরাইল সেনাবাহিনিতে ভয়াল রুপ ধারণ করেছে করোনাভাইরাস

করোনাভাইরাস সমগ্র দুনিয়াতেই এখন কমবেশি চষে বেড়াচ্ছে। ১০৩টি দেশে এর উপস্থিতি দেখা গিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশেও করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনার এই আতংক থেকে রেহাই পাচ্ছে না ইসরাইলের সেনারাও। ইতোমধ্যে ইসরাইলের ১২৬২ জন সেনাসদস্যকে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েহে।

এইসমস্ত সেনা সদস্যদের আগামী ২ সপ্তাহ কাজে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনির এক মুখপাত্র।

তিনি আরও জানান, আইসোলেশনে কেবল তাদেরই রাখা হয়েছে যাদেরকে করোনা আক্রান্ত সন্দেহ করা হয়েছে। যাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে তারা প্রায় সবাই ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিল। দেশের ফেরার পর তাদের মাঝে এই বিশেষ পরিবর্তন দেখা গেছে। তাই সতর্কতা হিসাবেই তাদেরকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এর আগেও ১৮৯ ইসরাইলি সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর