করোনাভাইরাস: এবার কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট
দুই সপ্তাহের জন্য করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে গিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজা। গত রোববার (০৮ মার্চ) দেশটির সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার দেশটির একটি স্কুলের একদল শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। গত শনিবার ওই শিক্ষার্থীদের মাঝে এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ কারণে সতর্কতা হিসাবে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। দুই সপ্তাহ নিজ বাড়িতেই আলাদা থাকবেন তিনি।
ওয়েবসাইটে বলা হয়, শরীরে করোনা আক্রান্তের কোনও লক্ষণ না থাকলেও স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ প্রেসিডেন্ট। এ সময়ে তিনি কোনও ধরনের প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন না।
বার্তাবাজার/এসজে