ইতালিতে করোনায় একদিনেই প্রাণ গেল ১৩৩ জনের, বাংলাদেশীদের ফিরতে লাগবে না সনদ
ইতালিতে ভয়ংকর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস।প্রাণঘাতী এ ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ জন। দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জনে। এছাড়া আক্রান্তের পরিমাণ ছাড়িয়েছে ৭ হাজার ৩শ’। এমন পরিস্থিতির মধ্যে দেশে ফিরতে প্রবাসীদের স্বাস্থ্য সনদ লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশি দূতাবাস।
সংক্রমণ ঠেকাতে ১৪টি শহরে জরুরী অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। এই ১৪ এলাকার কেউ সরকারের অনুমতি ছাড়া বের হতে পারবে না।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাবে চীনের পরই অবস্থান করছে এখন ইতালি। দেশটিতে আক্রান্ত রোগীদের মাঝে মারা গেছে প্রায় ৪.২৫ শতাংশ রোগী। ৬২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৬৫০ জনেরও বেশি মানুষ ভয়াবহ অবস্থার মাঝে রয়েছে।
অপরদিকে বাংলাদেশীরা আক্রান্ত হচ্ছে এমন খবরে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। এ অবস্থায় রোম দূতবাস ঞ্জানিয়েছে, প্রবাসীদের দেশে ফিরতে কোনো স্বাস্থ্য সনদ লাগবে না।
বার্তাবাজার/এসজে