শিশু সায়মা হত্যা মামলার রায় আজ

নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা করার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ।

সোমবার (৯ মার্চ) ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করবেন।

সায়মার বাবা আব্দুস সালাম জানান, আর কোনো ব্যক্তি যেন কোনো শিশুকে ধর্ষণ করে হত্যা করতে না পারে, সেজন্য হারুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আশা করি, আদালত রায়ে হারুনের মৃত্যুদণ্ড দেবেন।

শিশু সায়মার মা সানজিদা আক্তার জানান, ‘মেয়েকে হারিয়ে আমি ভালো নেই। মেয়ের চিন্তায় আমার ঘুম হয় না। আমার নিষ্পাপ মেয়েকে হারুন হত্যা করেছে। তার মৃত্যুদণ্ড হলে আমার মনটা একটু শান্তি পাবে।’

শিশু সায়মা হত্যা মামলার রায়ে একমাত্র আসামি হারুন আর রশিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান সায়মার মা সানজিদা আক্তার ও বাবা আব্দুস সালাম।

শিশু সায়মার মা সানজিদা আক্তার বলেন, ‘মেয়েকে হারিয়ে আমি ভালো নেই। মেয়ের চিন্তায় আমার ঘুম হয় না। আমার নিষ্পাপ মেয়েকে হারুন হত্যা করেছে। তার মৃত্যুদণ্ড হলে আমার মনটা একটু শান্তি পাবে।’

এর আগে ৫ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেন আদালত। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন। চলতি বছরের ২ জানুয়ারি ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের ৬৬ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে।

৫ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ধর্ষক হারুন আর রশিদকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম মো. আরজুন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর