চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষয়ান দেয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সৌদি শিক্ষা মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার যাতে কম হয় তারা জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি শিক্ষা মন্ত্রনালয় সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্র ও সংশ্লিষ্টদের এ ভাইরাস আক্রান্তের হাত থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত। সরকারি বেসরকারি সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনার আওতায় থাকবে।
দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, পূর্ব কাটিফ প্রদেশে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হওয়ায় ওই এলাকা পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে