গত শুক্রবার রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূর মরদেহও উদ্ধার আজ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ নিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ সবাইকে খোঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে্র দিকে পবা উপজেলার খানপুর গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ ইঞ্জিনচালিত দু’টি নৌকায় করে ডাঙ্গারহাটে ফিরছিলেন কনেপক্ষের অন্তত ৪০ জন। সন্ধ্যায় পদ্মার উত্তাল ঢেউয়ে নৌকা দু’টি উল্টে যায়।
তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সাঁতরে তীরে ওঠলেও নিখোঁজ থাকে নববধূসহ আরও অনেকেই।
বার্তাবাজার/এসজে