বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক

যশোরের বেনাপোল সাদিপুর মোড় সুমাইয়া হোটেল থেকে একটি নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগজিন,পাঁচ রাউন্ড গুলিসহ সবুজ মিয়া(২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)সদস্যরা।

রোববার(০৮ই মার্চ) রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন,ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে সবুজ মিয়া(২৪)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অস্ত্র ব্যবসায়ী সবুজ অস্ত্রগুলি নিয়ে বেনাপোল সাদিপুর মোড়স্থ সুমাইয়া হোটেলে অবস্থান করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগজিন,সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর