ইয়াবা সেবনের সময় ছাত্রলীগ নেতা ও কৃষি কর্মকর্তা পুলিশের হাতে আটক

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইয়াবা সেবন করার সময় মহিষখোচা ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির (৩৮) ও হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) গোবিন্দ্র চন্দ্র রায় (৩৩) কে আটক করে পুলিশ।

রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় হাজীগঞ্জ উদীয়মান সুরুজ মহাবিদ্যালয় মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মনিরুল ইসলাম মনির আদিতমারী উপজেলার বারহাতকালী গ্রামের আদুল মিয়ার ছেলে এবং গোবিন্দ চন্দ্র রায় গোয়ালপাড়া গ্রামের ভুপেন চন্দ্রের ছেলে।

সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উদীয়মান সুরুজ মহাবিদ্যালয় মাঠে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করলে অধিকাংশ মাদকসেবিরা পালিয়ে গেলেও ইয়াবা সেবন অবস্থায় মনিরুল ইসলাম মনির ও গোবিন্দ চন্দ্র রায়কে আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানকারী পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন ডোপ টেষ্ট এর মাধ্যমে আটককৃতদের মাদকাসক্ত পরিক্ষা করে নিশ্চিত করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর