চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম মিল্টন সরকার। তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (০৮ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার অদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক এ তথ্য জানান নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকেই পুলিশের পক্ষ থেকে ট্রাকটি ধরার জন্য তৎপরতা চালানো হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর