চীনের উহান থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে ইতালির লোম্বারদিয়া প্রদেশের ১৪টি প্রভিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রোববার থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত এ জরুরি অবস্থা জারি করা হয়।
জরুরি অবস্থা জারি করা ১৪টি প্রভিন্সে প্রায় ১ মিলিয়ন বসবাসকারী রয়েছে। জরুরি অবস্থার পর কেউ ওই এলাকা থেকে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে না আগামী ৩ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যে পাব ও ডিস্কো বন্ধ করে দেয়া হয়েছে।
যেসব প্রভিন্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে; ‘মোডেনা, পারমা, পিয়াসেনজা, রেজিও এমিলিয়া, রিমিনি, পেসারো এবং উরবিনো, ভেনিস,পাডুয়া, ট্র্যাভিসো, আস্তি, আলেসান্দ্রিয়া, নোভারা, ভারবানো, কুসিও অসসোলা এবং ভেরসেল্লি। ’এসব এলাকা থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করা হয়েছে।
সরকার বলছে, এই রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানা অথবা ৩ মাসের জেল দেয়া হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বন্ধ নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসে যেসব নারী বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দিচ্ছেন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বড় ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রপতি সেরজো মাতারেল্লা।
এর আগে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেলেও ৮ মার্চ নতুন করে দেশটিতে কোন করোনা আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস