মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৩৩

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগতির মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩৩ জেলেকে আটক করছে মৎস্য বিভাগ। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি নৌকা একই সাথে ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

রোববার দুপুরে রায়পুর উপজেলা সাজু মোল্লারহাট ও রামগতি উপজেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক জেলেকে অর্থদন্ড করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা। আটককৃত সবাই ভোলা ও বরিশালের বাসিন্দা।

প্রসঙ্গত: পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল মেঘনা নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ শিকার, মজুদ, বিক্রি ও বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর