পাকুন্দিয়ায় যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । আজ (রবিবার) বিকেলে পাকুন্দিয়া পাবলিক আদশ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এ মতবিনিময় ও আলোচনায় সভায় অনুষ্টিত হয়।

এর আগে দুপুর থেকেই নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে উপজেলা সদরের পাবলিক আদশ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে সমাবেত হতে থাকে।
উপজেলা যুবদলের ভারপাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল খালেক হাওলাদার।
অনুষ্ঠান উদ্ভোধন করেন,কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস শরীফ)।
বার্তা বাজার/এস.আর