বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচ ক্রিকেটার

অবশেষে লাল এবং সাদা বলের জন্য আলাদা আলাদা করে ক্রিকেটার নির্বাচন করেছে বিসিবি। রাত ৯টার পর বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। যা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত।

বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছিল ১৭ ক্রিকেটারকে। এবার কমিয়ে তা আনা হয়েছে ১৬ জনে। যেখানে নতুন করে ঢুকেছেন ৫ ক্রিকেটার এবং আগের চুক্তি থেকে বাদ পড়েছেন সাত জন।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন তিন ফরম্যাটের নিয়মিত মুখ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

পাঁচ দিনের ম্যাচ অর্থাৎ টেস্টের চুক্তিতে রাখা হয়েছে মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেনকে। সাদা বলের তালিকায় অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব এবং নাইম শেখ।

নতুন করে আসলো কিছু তরুনের নাম। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর