লক্ষ্মীপুর তন্তুবায় সমিতির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন জমা দিতে পারেনি প্রার্থীরা

লক্ষ্মীপুর তন্তুবায় সমবায় সমিতির সভাপতি পদে মনোনয়নপত্র গ্রহন করেও তা জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এ অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। তবে এর আগে জেলা প্রশাসককে অবহিত করে বিকেলে একটি লিখিত অভিযোগ পত্র দেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে এড. মান্না বলেন তাঁতী সংগঠনের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন করতে পরিকল্পনা করছে। যে কারণে আমার মনোনয়নপত্রে সত্যায়নসূচক স্বাক্ষর দেয়নি।

তিনি বলেন শুধু আমি নই, সাধারণ সম্পাদক পদপ্রার্থী একাধিক প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে পারেনি। এসময় এমন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী দিপংকর চৌধুরী দিপু, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল মাছুম ভূঁইয়া, নজরুল হেসেন ভুলু।

প্রসঙ্গত : ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় তাঁতীদের সংগঠন ‘লক্ষ্মীপুর থানা তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড’। আগামী ৪ঠা এপ্রিল সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ৫০৪। তবে সংগঠনটির বর্তমান সদস্য ৮১০ জন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর