বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ সামনে রেখে অবিস্মরণীয় এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে এর আগে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এই কনাসর্ট যে আয়োজন হবে, তা আগে থেকেই জানা। বর্ণাঢ্য এই কনসার্টের পরিকল্পনা এবং সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের বিখ্যাত মিউজিসিয়ান এআর রহমানকে।
কিন্তু এই কনসার্ট কখন এবং কোনদিন হবে, সে সম্পর্কে জানা ছিলো না কারোরই। অবশেষে আজ (রোববার) বিসিবি পরিচালকদের সভায় জানা গেলো, আগামী ১৮ মার্চ অর্থাৎ জাতির পিতার জন্মদিনের পরেরদিনই বর্ণাঢ্য কনসার্টে মঞ্চ মাতাবেন এআর রহমান।
আজ (রোববার) বিসিবির সভাশেষে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, ‘এআর রহমানের কনসার্ট হবে ১৮ তারিখে। মুজিববর্ষে ২১ ও ২২ তারিখ দুটো ম্যাচ হবে। ম্যাচ দুটোর বিষয়ে আমরা আজকে কনফার্ম করেছি।’
এছাড়া বিসিবির একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই কনসার্টটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য ভারতীয় মিউজিশিয়ান এআর রহমানের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে সাড়ে আট কোটি টাকা প্রায়।
বার্তাবাজার/কেএ