পাবনায় সড়ক দূর্ঘটনায় সবুজ প্রামানিক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বিকেলে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নাম স্থানে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় সবিজ নিয়ন্ত্র হারিয়ে পড়ে গেলে মাইক্রবাসটি তাকে চাপা দিয়ে চলে যায় বলে জানা গেছে।
নিহত সজিব প্রামানিক পাবনা সদর উপজেলার আতাইকুলা থানাধীন পুস্পড়া এলাকার মোঃ আব্দুল বারী প্রামানিকের ছেলে। সবিজ শ্যামলী পরিবহনের সুপার ভাইজার পদে চাকুরী করতো বলে জানা গেছে।
ঘটনা সত্যতা স্বীকার করে পাবনা সদর থানার এস অই শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাসিরুল আলম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা থানাতে কোন অভিযোগ দায়ের করেনি। তারা হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলে মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস