মোটরসাইকেল দূর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৭-১৮ শিক্ষাবর্ষ) নামের এক শিক্ষার্থী বাসের জন্য ক্যাম্পাসের ডায়না চত্বরে অপেক্ষা করছিলো এসময় অপর দিক বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে আরাফাতের গায়ে তুলে দেয় এবং আরোহীরা ছিটকে পড়ে যায়।
এতে আরাফাতের পা ভেঙে যায় এবং মোটরসাইকেল আরোহী কাব্য (আইন বিভাগ ১৮-১৯ শিক্ষাবর্ষ) ও অপর একজনের শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে বলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস