ক্রিকেট প্রেমীদের জন্য বড় সুখবর দিলো বিসিবি। পকেটের একশ টাকা খরছ করলেই গ্যালারিতে বসে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়ন্টি সিরিজ দেখেতে পারবেন। এটিই এই সিরিজের সবচাইতে কম মূল্যের টিকিট।
আর সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটির। এখানে বসে ব্যাট-বলের লড়াই দেখতে হলে পকেট থেকে বের করতে হবে ১ হাজার টাকার নোট। সোমবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে; ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫শ, ক্লাব হাউজ ৩শ, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ১৫০ এবং পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম একশ টাকা।
আগামিকাল(৯ মার্চ) এবং ১১ মার্চ(বুধবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬’টায় গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বার্তাবাজার/কেএ