দিনাজপুরে বিরল উপজেলায় অভিযান চালিয়ে ১১শ পিচ ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও সাড়ে ২৩ হাজার নগদ টাকাসহ হাতেনাতে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার বিরল উপজেলার বিজোড়া চৌমহনী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, বিরল উপজেলার সারাংগাই গ্রামের (পলাশবাড়ী) এলাকার মো. ওহেদ আলীর ছেলে মো. শাহাজাহান আলী (২৬) ও একই উপজেলার হরিপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. বাবু আলী (২৭)।
দিনাজপুর গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনর্চাজ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিরল উপজেলার বিজোড়া হতে চৌমহনী বাজারগামী কাচা রাস্তা দিয়ে দিনাজপুর শহরের দিকে দুজন মাদক ব্যবসয়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেলযোগে আসার সংবাদ পাই।
এমন সময় ডিবি পুলিশ তাদের পিছু নিলে মাদক ব্যবসায়ীরা বেপোয়ারা হয়ে ডিবি পুলিশ দলের উপর মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ডিবি পুলিশের দল তাদের আটক করে।
তিনি আরও জানান, ১১শ পিচ ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ২০ টাকা। এর মধ্যে মাদক ব্যবসায়ী শাহাজানের নামে ৭টি ও বাবু আলীর নামে ৪টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।’
বার্তাবাজার/কেএ