চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও ঢুকে পড়েছে। বাংলাদেশে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। তবে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ইতিমধ্যে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পরামর্শ দেওয়ার জন্য হটলাইন চালু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
নম্বরগুলো হলো-০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫। এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনাভাইরাসের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ।
ঋতু বদলের কারণে এখন বিভিন্ন ধরনের সর্দি-জ্বর ও ফ্লু’তে আক্রান্ত হচ্ছে মানুষ। সেক্ষেত্রে অতি উৎসাহী আচরণ না করে সতর্কতামূলক আচরণ করতে হবে।
বিদেশ ফেরত ব্যক্তিরা দেশে আসার ১৪ দিনের মধ্যে জ্বর, গলা ব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে দ্রুত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। এছাড়া বিদেশ ফেরত যেকোনো ব্যক্তিকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
বার্তা বাজার / ডব্লিও.এস