ইবিতে দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়ন শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। এতে উদ্বোধনী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এর অর্থনৈতিক বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।
সেমিনারে আরো বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উন্নয়ন বিভাগের সভাপতি ও সেমিনারের সম্বন্বয়কারী অধ্যাপক ড. নাসিম বানু।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের সঞ্চালনায় সেমিনারে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমানসহ উন্নয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সেমিনারে প্রথম দিনে দিনব্যাপী পেপার উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর