করোনায় আক্রান্ত হলেই যে মৃত্যু হবে এমন নয়: অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

বাংলাদেশে আজ রোববার (৮ মার্চ) ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এদের মধ্যে ১জন নারী ও ২জন পুরুষ। খবরটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমজুড়ে অনেকেই আতঙ্ক প্রকাশ করছেন। করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি বলেন, করোনায় আক্রান্তের খবরটি সঠিক। যতদূর জানতে পেরেছি আক্রান্ত সবাই এখনও সুস্থ আছেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনই করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। বসবার প্রতি অনুরোধ আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

তিনি আরও জানান, এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন। করমর্দন থেকে বিরত থাকবেন। নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খাবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর