যশোরে পাঁচ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যশোরে পাঁচ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এবারের স্লোগান ”স্বাস্থ্য সেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার”।

যশোর সিভিল সার্জনের উদ্যোগে (শনিবার২০শে এপ্রিল)বেলা ১২ টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃআবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন,জেলা সিভিল সার্জন ডাঃদিলিপ কুমার রায়।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃআমিনুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃআরিফ আহমেদ,স্বাস্থ্য সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল রহিম মোড়ল,ডাঃ বাপ্পী কবি শেখর প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর