নাম বিভ্রাটে ভুল হতে পারে: জি কে শামীম প্রসঙ্গে আদালত

অস্ত্র মামলায় বহুল আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। এসময় আদালত জানান, নাম বিভ্রাটের জন্য ভুল হতে পারে।

এর আগে গতকাল (৭ মার্চ) গণমাধ্যমের খবরে প্রকাশ হয় অত্যন্ত গোপনীয়ভাবে অস্ত্র ও মাদক মামলায় ছয় মাসের জামিন পান জি কে শামীম।

আদালতের কার্যতালিকায় আংশিক নাম ব্যবহার করে কঠোর গোপনীয়তায় গত ফেব্রুয়ারির ৬ তারিখ অস্ত্র ও মাদক মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীম। এ নিয়ে শনিবার গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই অবস্থায় রোববার (৮ মার্চ) অস্ত্র মামলায় বহিস্কৃত যুবলীগ নেতা ও ক্যাসিন গডফাদার জি কে শামীমের জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে শুনানি শেষে অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন বাতিল করেন হাইকোর্ট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর